রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স-সংক্রান্ত একাধিক মামলায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্বর্ণ কান্তা

2026-07-11T17:30:08+00:00
2026-07-11T17:30:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স-সংক্রান্ত একাধিক মামলায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এই রায় দেন। 

মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের করা সাতটি মামলায় আদালত রাজপাল যাদবকে প্রতিটি মামলায় তিন মাসের সাধারণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তবে সব সাজা একই সঙ্গে কার্যকর হবে। পাশাপাশি প্রতিটি মামলায় তাকে ১ কোটি ৫ লাখ রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তার স্ত্রী রাধা রাজপাল যাদবকেও প্রতিটি মামলায় ৫ কোটির বেশি রুপি জরিমানা দিতে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আদালত বলেন, কোম্পানির পাওনা পরিশোধ এবং সমঝোতার শর্ত পূরণের জন্য রাজপাল যাদবকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি ও তার আইনজীবী বারবার আদালতে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সেই অঙ্গীকার রক্ষা করেননি। আদালত তাকে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য দুই মাস সময়ও দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে একটি সেশনস আদালত একই চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে দিল্লি হাইকোর্টে আপিল করা হলে তার আইনজীবী আদালতকে জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হবে। সেই আশ্বাসের ভিত্তিতে হাইকোর্ট কারাদণ্ড স্থগিত করেন এবং বিষয়টি দিল্লি হাইকোর্টের মধ্যস্থতা কেন্দ্রে পাঠানো হয়।

কিন্তু পরবর্তী সময়ে আদালত দেখতে পান, বারবার সময় নেওয়া এবং সমঝোতার আশ্বাস দেওয়া হলেও রাজপাল যাদব প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করেননি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তিনি কিস্তিতে ২ কোটি ৫০ লাখ রুপি পরিশোধের অনুমতি চাইলেও সেই অর্থও জমা দেননি।

এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আগের নির্দেশনা অমান্য করায় হাইকোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদনও খারিজ হয়ে যায়। পরে ৫ ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেন এবং অভিযোগকারী পক্ষকে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দেওয়ার পর অন্তর্বর্তীকালীনভাবে তার সাজা স্থগিত করা হয়।

তবে আদালতের দেওয়া একাধিক অঙ্গীকার সত্ত্বেও বাকি অর্থ পরিশোধ না করায় শেষ পর্যন্ত হাইকোর্ট তাকে তিন মাসের কারাদণ্ড দেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy