এক ধর্মের ৩ নারীকে বিয়ে করায় আমিরকে নিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বিনোদন

দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে করেন বলিউড অভিনেতা আমির খান।ঘনিষ্ঠ বন্ধুদের

2026-07-12T10:23:12+00:00
2026-07-12T10:23:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক ধর্মের ৩ নারীকে বিয়ে করায় আমিরকে নিয়ে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ১৭৮)
তৃতীয়বার আইনি বিয়ে করেন বলিউড অভিনেতা আমির খান
X

তৃতীয়বার আইনি বিয়ে করেন বলিউড অভিনেতা আমির খান

দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি তৃতীয়বার আইনি বিয়ে করেন বলিউড অভিনেতা আমির খান। 

ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ের নিজ বাসভবনে গৌরী স্প্র্যাটকে তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন তিনি। তবে এই বিয়ের পরই নতুন বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় বিহারের ফোর্বসগঞ্জে আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা। 

বিক্ষোভ চলাকালে তারা আমির খানের কুশপুত্তলিকা দাহ করেন এবং অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তোলেন। পাশাপাশি তার বিরুদ্ধে সরকারি ও আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

বিক্ষোভে বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন। 

তার দাবি, এটি বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। মনোজ সোনি আরও প্রশ্ন তোলেন, কেন আমির খান মুসলিম সম্প্রদায়ের নারীদের পরিবর্তে হিন্দু নারীদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। 

তিনি বলেন, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং বিষয়টি নিয়ে আদালত ও সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। 

২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন।

সম্প্রতি আমির খান ব্যক্তিগত আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। জানা গেছে, গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ বংশোদ্ভূত। 

তার দাদা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফিতে পড়াশোনা করেছেন এবং পেশায় একজন প্রশিক্ষিত হেয়ারড্রেসার। গৌরীর আগের সংসারে একটি ছয় বছর বয়সী ছেলে রয়েছে। বর্তমানে তিনি আমির খান ফিল্মসের সঙ্গে যুক্ত থেকে অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy