কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বিনোদন

১৬ বছর বয়সী এক কিশোরীকে পিছু নেওয়া, অনবরত ফোন করে হয়রানি এবং মারধরের অভিযোগে হিন্দি টেলিভিশনের অভিনেতা রোহিত

2026-07-12T15:38:00+00:00
2026-07-12T15:38:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

১৬ বছর বয়সী এক কিশোরীকে পিছু নেওয়া, অনবরত ফোন করে হয়রানি এবং মারধরের অভিযোগে হিন্দি টেলিভিশনের অভিনেতা রোহিত চান্ডেলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্ব শহরতলির এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নেয়।

 অভিযোগ অনুযায়ী, ২৯ বছর বয়সী রোহিত চান্ডেল নিজের মোবাইল নম্বরসহ বিভিন্ন নম্বর থেকে ওই ১৬ বছরের কিশোরীকে বারবার ফোন করে উত্যক্ত ও হয়রানি করতেন। গত ৫ জুলাই রোহিত ওই কিশোরীর আবাসিক ভবনের কাছে চলে যান। সেখানে মেয়েটির পিছু নিয়ে একপর্যায়ে ঝগড়া শুরু করেন এবং তাকে গালাগাল করাসহ হাত দিয়ে মারধর করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভিনেতা ও ভুক্তভোগী নাবালিকার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। অভিযোগ পাওয়ার পরপরই দহিসর এলাকায় অভিনেতার নিজস্ব বাসস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রোহিত চান্ডেলকে একটি বিশেষ পকসো আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই বিষয়ে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy