বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট-ট্রাভিস

অনলাইন ডেস্ক

বিনোদন

বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির হাস্যোজ্জ্বল

2026-07-13T15:58:06+00:00
2026-07-13T15:58:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট-ট্রাভিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর ও ট্রাভিস। এরপর দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে।

অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তারা। অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা এবং আনন্দঘন মুহূর্তে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মন জয় করেছে। 

বিশেষ করে টেইলরের হাতে নতুন বিয়ের আংটিও ভক্তদের নজর কেড়েছে।  স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নবদম্পতির রসায়ন নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। দীর্ঘদিন আলোচিত প্রেমের পর গত ৩ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy