কসোভোর উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘ব্রাঞ্চেস অব সোলেস’

অনলাইন ডেস্ক

বিনোদন

কসোভোয় অনুষ্ঠিত ‘তৃতীয় আপওয়ার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে বাংলাদেশী চলচ্চিত্র ‘ব্রাঞ্চেস অব সোলেস’।

2026-07-13T16:05:31+00:00
2026-07-13T16:05:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কসোভোর উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘ব্রাঞ্চেস অব সোলেস’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কসোভোয় অনুষ্ঠিত ‘তৃতীয় আপওয়ার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে বাংলাদেশী চলচ্চিত্র ‘ব্রাঞ্চেস অব সোলেস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জয়ন্ত কুমার গায়েন।

কসোভোর সংস্কৃতি গণমাধ্যম কুল্টপ্লাস-এর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে ৩৬ দেশের ১ হাজার ৪২৪টি চলচ্চিত্র জমা পড়ে। সেখানে প্রতিযোগিতা বিভাগে স্থান পায় ৬৯টি চলচ্চিত্র। কলম্বিয়া ইউনিভার্সিটি, লা ফেমিস (ফ্রান্স), হামবুর্গ মিডিয়া স্কুল এবং ওয়ারশ ফিল্ম স্কুলের মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে জুরি বোর্ডের প্রধান পুরস্কারটি অর্জন করে বাংলাদেশের ‘ব্রাঞ্চেস অব সোলেস’।

গত ৮-১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত উৎসবের সমাপনী দিনে আন্তর্জাতিক জুরি বোর্ডের পক্ষ থেকে পর্তুগাল, ইতালি ও জার্মানির চলচ্চিত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করার পাশাপাশি উৎসবের মূল শ্রেষ্ঠ হিসেবে ‘ব্রাঞ্চেস অব সোলেস’-এর নাম ঘোষণা করা হয়।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে নির্মাতা জয়ন্ত কুমার গায়েন বলেন, ‘বিশ্বের এতগুলো দেশের চলচ্চিত্রের মাঝে নিজের কাজ পুরস্কৃত হওয়া এবং আন্তর্জাতিক জুরিদের পক্ষ থেকে এই স্বীকৃতি পাওয়াটা অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy