বক্স অফিসে ঝড় তুলল ‘ধামাল ৪’

অনলাইন ডেস্ক

বিনোদন

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে ঝড় তুলেছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’।

2026-07-13T17:10:04+00:00
2026-07-13T17:10:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বক্স অফিসে ঝড় তুলল ‘ধামাল ৪’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে ঝড় তুলেছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। গত ১০ জুলাই বিশ্বজুড়ে  মুক্তি পেয়েছে এই সিরিজের চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’। 

মুক্তির পর সিনেমার দুর্বল চিত্রনাট্য এবং ভিএফএক্স নিয়ে দর্শকমহলে বেশ সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বক্স অফিসে। বরং অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি ও রিতেশ দেশমুখদের এই অ্যাডভেঞ্চার কমেডি দেখতে সিনেমা হলে রীতিমতো দর্শকদের ঢল নেমেছে। ফলস্বরূপ, মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির মাইলফলক পার করে ফেলেছে সিনেমাটি।

‘স্যাকনিল্ক’ -এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ১০ হাজার ৯৫৪টি শো থেকে ‘ধামাল ৪’ কেবল ভারতেই নেট ২২.৫০ কোটি রুপি আয় করেছে। এতে করে প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৩.৮০ কোটি রুপি (যার নেট কালেকশন ৩৬.৫০ কোটি রুপি)। 

অন্যদিকে, দ্বিতীয় দিনে ভারতের বাইরে ওভারসিজ মার্কেট থেকে সিনেমাটি ঘরে তুলেছে আরও ৫ কোটি রুপি। যার ফলে মোট বিদেশি গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে। সব মিলিয়ে মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ‘ধামাল ৪’-এর মোট গ্রস বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫৩.৮০ কোটি রুপি।

২০০৭ সালে শুরু হওয়া ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজিটির ব্যাপক জনপ্রিয়তার পর ২০১১ সালে ‘ডাবল ধামাল’ এবং ২০১৯ সালে ‘টোটাল ধামাল’ মুক্তি পায়। এবারের চতুর্থ কিস্তিটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। একঝাঁক তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জীদা শেখ এবং এষা গুপ্তা। 

একদল লোভী ও অদ্ভুত মানুষের একটি দুর্গম দ্বীপে লুকিয়ে রাখা গুপ্তধন খোঁজার প্রতিযোগিতা এবং সেখানে একদল আনাড়ি জলদস্যুদের মুখোমুখি হওয়ার মজার এক গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy