রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

অনলাইন ডেস্ক

বিনোদন

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে নতুন মাইলফলক

2026-07-13T17:11:58+00:00
2026-07-13T17:11:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। নারীকেন্দ্রিক তেলেগু সিনেমার মধ্যে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। 

এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় ১০০ কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন তিনি। এরপর হাসিমুখে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে সামান্থা লিখেছেন, সিনেমাটি মুক্তির আগে অনেকেই সন্দেহ করেছিলেন দর্শক আদৌ এটি দেখতে আগ্রহী হবেন কি না। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে চান না। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রাখবে।

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি নির্মাণ করেছেন রাজ নিদিমোরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু ও হিমান্ক রেড্ডি দুভুরু।

গত ১৯ জুন মুক্তি পাওয়া ‘মা ইনতি বাঙ্গারাম’ ইতোমধ্যে বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে বলে জানা গেছে। একই সঙ্গে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের প্রথম নজির গড়েছে। সিনেমাটিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার প্রথম সাফল্য উদযাপন করতে গিয়ে সংসারে নতুন অতিথি আসার কথা জানান এই তারকা দম্পতি। প্রথমবারের মতো মা হতে চলেছেন সামান্থা। সব মিলিয়ে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে দারুণ সময় পার করছেন সামান্থা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy