আর্জেন্টিনা সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া!

বিনোদন ডেস্ক

বিনোদন

চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। সাত পর্বের এই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয়

2026-07-13T17:03:32+00:00
2026-07-13T17:03:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনা সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৯১)
ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’
X

ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’

চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। সাত পর্বের এই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং অভিনেত্রী জেবা জান্নাত।

নাটকে জামাল ভুঁইয়া ও জেবা জান্নাতের পাশাপাশি অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানম প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালক তারিক মুহাম্মদ হাসান জানান, এলাকার সুন্দরী ও ভাইরাল তরুণী জেবা। তাকে ঘিরেই আবর্তিত হয় পুরো কাহিনি।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জেবাকে ভালোবাসেন এবং বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে যান। কিন্তু বিশ্বকাপ ফুটবলের সমর্থনকে কেন্দ্র করে শুরু হয় নাটকীয় মোড়।
 
নায়িকা জেবা আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে এলাকার তরুণ সবুজও আর্জেন্টিনার ভক্ত এবং জেবার ঘনিষ্ঠ। জামাল বিয়ের প্রস্তাব নিয়ে আসার খবর পেয়ে সবুজ জেবাকে জানায়, জাতীয় দলের অধিনায়ক হলেও জামাল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক। এই তথ্য জানার পর ক্ষুব্ধ জেবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং প্রতীকী অর্থে জামালকে ‘রেড কার্ড’ দেখিয়ে ফিরিয়ে দেয়। ভেঙে যায় বিয়ের আলোচনা, আর ভেঙে পড়ে জামালের মন। 

অসহায় জামালের পাশে দাঁড়ায় এলাকার ব্রাজিল সমর্থক মিলন ও তার বন্ধুরা। তারা জামালের জন্য ব্রাজিল সমর্থক নতুন পাত্রী খুঁজতে শুরু করলেও জামাল ভুলতে পারেন না জেবাকে। অন্যদিকে জেবাও নিজের অবস্থানে অনড়, তিনি কোনোভাবেই ব্রাজিল সমর্থকের ঘরের বউ হয়ে যেতে চান না। 

এভাবেই ফুটবল উন্মাদনা, ভালোবাসা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘রেড কার্ড’ নাটকের গল্প। 

আজ সোমবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এ ধারাবাহিকের প্রতিটি পর্ব। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy