প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৫:৪৭ পিএম (ভিজিট : ১১৮)

X
নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে জয়ের স্ট্যাটাস
সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব আলোচিত অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সমকালীন নানা বিষয় নিয়ে ফেসবুকে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে।
আজ সোমবার (১৩ জুলাই) শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ইঙ্গিতপূর্ণ পোস্টে জয় লেখেন— “ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত সেটা এখন বুঝেছি।”
চিত্রনায়ক ওমর সানী ব্রাজিলের সমর্থক। প্রিয় দল ও বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রায়ই কথা বলে থাকেন তিনি। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করেন।
এরই প্রেক্ষিতে শাহরিয়ার নাজিম জয়ের এই পোস্ট নেটিজেনদের মনে ধরেছে। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ পোস্টে মন্তব্য করেছেন।
এই পোস্টে হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী তনিমা হামিদ লেখেন— “জয় ভাই, পোস্ট শেয়ার করি?”
তনিমার এই মন্তব্যের জবাবে জয় লেখেন— “তুমি চাইলে আমি কখনো কিছু মানা করেছি?”