তোপের মুখে কিয়ারা আদভানি

অনলাইন ডেস্ক

বিনোদন

অনেক দিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন কিয়ারা আদভানি। মাতৃত্বের বিরতি ভেঙে অবশেষে অভিনয়ে ফিরেছেন। শিগগিরই মুক্তি পেতে

2026-07-14T15:53:03+00:00
2026-07-14T15:53:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তোপের মুখে কিয়ারা আদভানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অনেক দিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন কিয়ারা আদভানি। মাতৃত্বের বিরতি ভেঙে অবশেষে অভিনয়ে ফিরেছেন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এই বলিউড তারকার বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। শুরু থেকে এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন কিয়ারা। কিন্তু বিশাল বাজেট আর বড় ব্যানারের এই সিনেমা মুক্তির আগেই যে তুমুল সমালোচনার মধ্যে পড়বেন, তা হয়তো কল্পনাও করেননি। অথচ প্রতিনিয়ত কিয়ারাকে শুনতে হচ্ছে নেটিজেনদের কটু কথা।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে তৈরি হচ্ছে নানা বিতর্ক। এরই মধ্যে সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়েছেন নেটিজেনরা। সে বিতর্ক শেষ হতে না হতেই প্রকাশ পেয়েছে ‘টক্সিক’র প্রথম গান ‘তবাহি’। সেখানেই অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে ইয়াশের রসায়ন নজর কেড়েছে অনেকের।

তবে গান পছন্দ করলেও ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য সহজভাবে গ্রহণ করতে পারছেন না অনেকে। কিন্তু এই দুই তারকার এতটা অন্তরঙ্গ হওয়াকে অশ্লীল বলতেও দ্বিধা করনেনি; যার পরিপ্রেক্ষিতে কটাক্ষের তীর ছুড়তেও এক মুহূর্ত সময় নেননি। নেটিজেনদের সিংহভাগ কিয়ারার সমালোচনায় উঠে পড়ে লেগেছেন। তাই বাধ্য হয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

এক সাক্ষৎকারে কিয়ারা জানিয়েছেন, তিনি ‘মুঘল-এ-আজম’ সিনেমায় দিলীপ কুমার ও মধুবালার রসায়ন দেখার পর থেকেই মুগ্ধ হন। এরপর থেকে ইচ্ছা জাগ্রত হয় এ ধরনের দৃশ্যে অভিনয় করার।

কিয়ারার কথায়, ‘বলিউডের বহু সিনেমায় প্রেমের রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এ ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসাবে, যা একসঙ্গে গভীর, আবেগপ্রবণ এবং সর্বগ্রাসী।’

তবে কিয়ারা যা-ই বলুক, সমালোচকদের মতে, অ্যাকশনধর্মী সিনেমা প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন সিনেমা প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে।

সমালোচকদের কাছ থেকে এমন মন্তব্য আসতে পারে, তার কিছু আভাস টিজার ও গান মুক্তির আগেই পেয়েছিলেন কিয়ারা। যে কারণে নির্মাতাকে ‘টক্সিক’র বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলারও অনুরোধ জানিয়েছিলেন। মূলত অভিনেতা ইয়াশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রী দাবি করেছিলেন, শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল কোনো দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বচ্ছন্দ রাখার প্রতিশ্রুতিতেই রোমান্টিক দৃশ্যের অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ফুটেজ দেখার পর, তিনি রীতিমতো অবাক হয়েছেন, নির্মাতা প্রতিশ্রুতি না রাখায়। এখন তারই মাশুল দিতে হচ্ছে নন্দিত এই বলিউড তারকাকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy