‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত

অনলাইন ডেস্ক

বিনোদন

জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ১৯৫৪ সালে প্রথম মঞ্চে ওঠেন তিনি, মাত্র ১০ বছর বয়সে শুরু হয় তার

2026-07-14T16:15:10+00:00
2026-07-14T16:15:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ১৯৫৪ সালে প্রথম মঞ্চে ওঠেন তিনি, মাত্র ১০ বছর বয়সে শুরু হয় তার নাট্যজীবন। দীর্ঘ ৭২ বছরের অভিনয়জীবনে তিনি হয়ে উঠেছেন দেশের অভিনয় অঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় নাম। 

এবার এ গুণী অভিনেতাকে পুরস্কৃত করল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ। বিভাগের আয়োজনে চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৬-এ তাকে দেয়া হয় বিশেষ নাট্যজন সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইসরাফীল। দুই বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস চ্যান্সেলর যৌথভাবে আবুল হায়াতের হাতে তুলে দেন এ সম্মাননা।

সম্মাননা প্রদানের সময় আবুল হায়াতকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. ইসরাফীল বলেন, ‘আবুল হায়াত আমাদের দেশের অভিনয়ের বড় একজন শিল্পী। এত বড় শিল্পী হওয়া সহজ নয়। এজন্য আধ্যাত্মিকতা প্রয়োজন, সাধনা প্রয়োজন। আবুল হায়াত ভাই সেটা অর্জন করেছেন।’

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে আবুল হায়াত বলেন, ‘আজকের এ সম্মাননা আমার কাছে শুধু সম্মাননা নয়, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ। শিল্প মানে শিক্ষা। আমি এখনো শিখি। আজকে ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। তিনি ছিলেন বিদ্রোহী, সাহিত্যের স্মারক। আমি নাটককে ভালোবাসি।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy