নতুন লুকে চমকে দিলেন টম ক্রুজ

অনলাইন ডেস্ক

বিনোদন

হলিউড সুপারস্টার টম ক্রুজকে তার নতুন চলচ্চিত্রে একেবারে অচেনা এক লুকে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন

2026-07-14T18:01:00+00:00
2026-07-14T18:01:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন লুকে চমকে দিলেন টম ক্রুজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউড সুপারস্টার টম ক্রুজকে তার নতুন চলচ্চিত্রে একেবারে অচেনা এক লুকে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর আসন্ন ব্যঙ্গাত্মক ব্ল্যাক কমেডি ছবি ‘ডিগার’-এর ট্রেলার ও পোস্টার অবমুক্ত হওয়ার পর ৬৪ বছর বয়সী এই অভিনেতার এমন অবিশ্বাস্য রূপান্তর সামনে আসে। 

ছবিতে তিনি ‘ডিগার রকওয়েল’ নামের এক খামখেয়ালি ধনকুবেরের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটির খাতিরে টম ক্রুজকে পাকা চুল এবং প্রোসথেটিক্সের সাহায্যে সাধারণ চেহারার চেয়ে বেশ বয়স্ক ও স্থূলকায় রূপে পর্দায় হাজির করা হয়েছে।

সিনেমার অফিশিয়াল পোস্টারে দেখা যাচ্ছে, ক্রুজ একটি স্যুট ও কাউবয় হ্যাট পরে হাতে কোদাল নিয়ে একটি গ্লোব বা পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছেন। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ডিগ অর ডাই। ডিগার। কেবল সিনেমা হলে ২ অক্টোবর।’ তার এই রূপ দেখে ভক্ত ও নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত। 

অনেকেই মন্তব্য করেছেন যে, এটি কোনোভাবেই টম ক্রুজ হতে পারেন না। ২০১৭ সালের ‘আমেরিকান মেড’ সিনেমার পর এটিই টম ক্রুজের প্রথম কোনো ছবি, যা তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন: ইম্পসিবল’ বা ‘টপ গান’-এর অংশ নয়।

চারবার অস্কারজয়ী পরিচালক ইনারিতুর এই ছবিতে টম ক্রুজকে একজন দক্ষিণাঞ্চলীয় তেল ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে, যিনি নিজের কারণে ঘটতে যাওয়া একটি বিশাল বৈশ্বিক পরিবেশগত বিপর্যয় ঠেকাতে মরিয়া হয়ে লড়াই করছেন। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্যান্ড্রা হুলার, জেসি প্লেমনস, জন গুডম্যান, রিজ আহমেদ এবং এমা ডি’আর্সি। 

লস অ্যাঞ্জেলেসে ছবিটির এক প্রচারণামূলক অনুষ্ঠানে টম ক্রুজ জানান, এই চরিত্রটি তার পুরো ক্যারিয়ারের সবচেয়ে অনন্য এবং চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে। ছবিটিকে সম্পূর্ণ মৌলিক ও ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করেছেন তিনি।

পরিচালক ইনারিতু জানান, শুরু থেকেই এই প্রধান চরিত্রের জন্য টম ক্রুজই তার প্রথম পছন্দ ছিলেন এবং অভিনেতার পর্দার পেছনের অসাধারণ মানবিক গুণাবলি তাকে মুগ্ধ করেছে।  এর আগে এপ্রিলে সিনেমাডেক্স ইভেন্টেও ক্রুজ দর্শকদের আশ্বস্ত করে বলেছিলেন, এই চরিত্রের বহুস্তরীয় বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে তার দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লেগেছে। 

 জংলি ও মজার আমেজে ভরপুর ‘ডিগার’ ছবিটি আগামী ২ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy