ট্রেন বিরতির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনা-ঢাকা এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ এর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল

2026-07-16T15:15:20+00:00
2026-07-16T15:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেন বিরতির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ৪০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

পাবনা-ঢাকা এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ এর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় পাকশী রেলওয়ের বিভাগীয় কার‌্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ঈশ্বরদীস্থ সম্মিলিত নাগরিক জোটের ব্যানারে বাংলাদেশ রেলওয়ে পাকশী,র বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভুঁঞা এবং ঈশ্বরদী উপজেলা  নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বরাবরা স্মারক লিপি প্রদান করেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদীর আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচীব আশিকুর রহমান লুলু, জাহিদুল আলম শনু, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, সেলিম সরদার, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপু, বিএনপি নেতা আতাউর রহমান পাতা ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথযাত্রীর সভাপতি খালেদ মাহমুদ সুজন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনের অদুরে (৩ মিনিট দূরত্বে) মাঝগ্রাম স্টেশনে যাত্রা বিরতির মাধ্যমে ঢাকা-পাবনা যাতায়াত করবে বলে গুঞ্জন উঠেছে। কিন্তু ট্রেনটির যাবতীয় মেইনটেনেন্স করা হবে ঈশ্বরদীতে। এতে করে ট্রেনের খরচ বাড়ার পাশাপাশি যাত্রীদের ভোগান্তি বাড়বে বহুগুনে। 

এসময় যাত্রী ভোগান্তি এবং নিরাপত্তা উভয়ই বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করে তারা বলেন, এসব ভোগান্তি লাঘবে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকা-পাবনা যাতায়াত করলে ট্রেনের বানিজ্যের পাশাপাশি ট্রেন শূন্য ঈশ্বরদী স্টেশনও ঢাকাগামী একটি ট্রেন পাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy