মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা

অনলাইন ডেস্ক

বিনোদন

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর গোটা

2026-07-18T17:20:44+00:00
2026-07-18T17:20:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর গোটা ফুটবল বিশ্বে ফের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। 

৩৯ বছর বয়সেও তার অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা প্রশংসায় ভাসাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরাও। স্যোশাল প্ল্যাটফর্মে এক বার্তায় মেসির প্রশংসা করে শাকিরা লিখেছেন, মেসির বর্তমান পারফরম্যান্স শুধু ফুটবল প্রতিভার পরিচয় নয়, বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অদম্য মানসিক শক্তিরও প্রতিফলন। 

বয়সকে যে সাফল্যের পথে বাধা হতে দেওয়া উচিত নয়, মেসি তারই জীবন্ত উদাহরণ— এমন মন্তব্যও করেন তিনি। তবে শুধু মেসির প্রশংসাতেই থেমে থাকেননি শাকিরা। তিনি বিশেষভাবে উল্লেখ করেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর নামও। দীর্ঘদিনের সঙ্গী হিসেবে আন্তোনেল্লার অবিচল সমর্থন ও ভালবাসাই মেসিকে প্রতিনিয়ত নতুন করে অনুপ্রাণিত করে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী তার সবচেয়ে বড় শক্তি বলেও ইঙ্গিত দেন তিনি।

শাকিরার এই আবেগঘন বার্তা দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে আন্তোনেল্লাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পোস্টটি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই তারকার এই পারস্পরিক সৌজন্য ও শ্রদ্ধাবোধ অনুরাগীদেরও মন জয় করেছে। 

মেসি ও শাকিরার পরিচয়ও নতুন নয়। বার্সেলোনায় খেলাকালীন জেরার্ড পিকের সূত্রে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এলেও সেই বন্ধুত্বের উষ্ণতা যে এখনো অটুট। শাকিরার সাম্প্রতিক বার্তাই যেন তার আরো একবার প্রমাণ দিল।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy