ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

অনলাইন ডেস্ক

বিনোদন

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তার

2026-07-18T17:34:56+00:00
2026-07-18T17:34:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তার অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।

একক নাটকের পাশাপাশি দর্শকপ্রিয় অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘ললিতা’, ‘হাউজফুল’, ‘এফএনএফ’ ইত্যাদি। দেড় বছর আগে বেসুরা মুক্তির পর শিমু আভাস দিয়েছিলেন আবার নাটকে নিয়মিত হওয়ার। জানিয়েছিলেন, চরিত্রের গুরুত্ব আছে, তাকে মানাবে-এমন গল্প এলে নাটকে অভিনয় করবেন। 

ফিরে আসার গল্পের মাধ্যমে অনেক দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শিমু। গত বৃহস্পতিবার ফিরে আসার গল্প ধারাবাহিকে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তার অভিনীত চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকটি নিয়ে এখনই কথা বলতে রাজি নন অভিনেত্রী।

ফিরে আসার গল্প পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সবশেষ তিনি বানিয়েছেন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিয়ালের অনুপ্রেরণায় পারিবারিক গল্পে নির্মিত হয়েছিল এটি। প্রচারের শুরু থেকেই সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। নির্মাতা জানিয়েছেন, নতুন ধারাবাহিকেও দেখা যাবে পরিবারের গল্প। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে শুরু হবে শুটিং। তখনই নাটকটি নিয়ে বিস্তারিত জানাবেন।

ফিরে আসার গল্প ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও ফাইজুল ইয়ামিন। আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী আছেন এ নাটকে। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে পর্যায়ক্রমে তাদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy