পূজা চেরির বাগদান নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক

বিনোদন

সম্প্রতি ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন, প্রায়

2026-07-18T17:55:22+00:00
2026-07-18T17:55:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূজা চেরির বাগদান নিয়ে গুঞ্জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্প্রতি ব্যক্তিগত জীবনকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। সেই স্টোরিকে ঘিরেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা- কাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি? যদিও বাগদানের এসব গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। 

বিনোদন জগতের একাধিক সূত্রে এ ধরনের তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ভক্তদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে, কে সেই মানুষ, যার সঙ্গে ভবিষ্যতের পথচলার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে শোবিজ পাড়ায় গুঞ্জন জোরালো চলছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন পূজা। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিক ভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী।

এদিকে শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy