প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
এবার পরিচালনায় আসছেন আলোচিত বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এক প্রশ্নের জবাবে তিনি বলেনÑ আমি গান গাইতে পারি, আর ছবি পরিচালনা করতেও ভীষণ পছন্দ করব। তাই নিশ্চিতভাবেই আমি সিনেমা পরিচালনা করব।
এরপর যখন তাকে প্রশ্ন করা হয় তার পরিচালিত সিনেমার ধরন কেমন হবে, তিনি বলেন- মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগপ্রবণ। তাই আমি একটা জাঁদরেল প্রেমের গল্প পরিচালনা করতে চাই। হয়তো ঠিক টাইটানিক-এর মতো কিছু একটা। উর্বশীর সেই সাক্ষাৎকারের ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানারকম মন্তব্য। আর বেশির ভাগ মন্তব্যই নেতিবাচক এবং হাস্যরসে ভরপুর।
উল্লেখ্য, অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সম্প্রতি দেখা গেছে ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ নামের ওটিটি সিরিজে। নিজের এই কাজ নিয়ে বেশ আশাবাদী তিনি।