আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি : দীঘি

অনলাইন ডেস্ক

বিনোদন

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে

2026-07-20T12:26:53+00:00
2026-07-20T12:26:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি : দীঘি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ বিরতির পর এখন নায়িকা হিসেবে নিয়মিত বড়পর্দায় কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনার জন্ম দিয়েছে।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম-বিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জানতে চান, চিত্রনায়িকা পূজা চেরি সম্পর্কে রয়েছেন, সময়ের সঙ্গে বিয়ের দিকে আগাচ্ছেন, বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কী? জবাবে দীঘি বলেন, ‘আমি হচ্ছি- ‘ব্রাইডসমেডস’ (কনের সহচরী বা কনের অবিবাহিত ঘনিষ্ঠ বান্ধবী)। আমি ‘ব্রাইডসমেডস’, আপাতত ‘ব্রাইডস’ (কনে) হওয়ার ইচ্ছে নেই।’

কবে নাগাদ বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে দীঘি বলেন,  ‘দেরি আছে। সম্ভবত ৫-৭ বছর পর, এর আগে না।’ যারা আপনার বর হতে চান, তাদের কি কি গুণ থাকতে হবে? হাসতে হাসতে দীঘি বলেন, ‘চাকরিজীবী। গুণের মধ্যে রয়েছে- তাকে অসম্ভব রকমের সৎ হতে হবে। গাটস থাকতে হবে। ভুল করলেও তাকে নির্দ্বিধায় বলতে হবে- ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।’ 

দীঘি বিয়ের জন্য প্রস্তুত না থাকলেও তার জীবনের কী খবর? এখন পর্যন্ত কতবার প্রেম করেছেন? এ প্রশ্নও তার কাছে রাখা হয়। জবাবে দীঘি স্পষ্টভাবে বলেন, ‘আমি কখনো প্রেমের সম্পর্কে জড়াইনি। এমনকি, সুযোগ থাকা সত্ত্বেও সচেতনভাবেই কোনো সম্পর্কে যাইনি।’  

বিষয়টি ব্যাখ্যা করে দীঘি জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কড়া নজরদারিতে বড় হয়েছেন দীঘি। ক্লাস সিক্সে ওঠার পর থেকেই তার চলাফেরায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।  

নিয়ন্ত্রিত জীবনের কারণে প্রেমের সুযোগ পাননি দীঘি। তার ভাষায়- ‘দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক পরিসর-কোনোটিই তৈরি হয়নি।’

 দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একসময় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিও নানা জল্পনার সৃষ্টি করে।   

তবে ওই সময় দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি ছিল তার।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy