স্পেনের কাছে আর্জেন্টিনার হারে বিয়ে বাতিল, আবেগঘন পোস্ট পরীমনির

বুলেটিন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন- এমন ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা

2026-07-20T12:47:19+00:00
2026-07-20T12:47:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্পেনের কাছে আর্জেন্টিনার হারে বিয়ে বাতিল, আবেগঘন পোস্ট পরীমনির
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৫১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন- এমন ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারার পর দলটির প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

আজ সোমবার (২০ জুলাই) ভোররাত সোয়া ৪টার সময় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন পরীমনি।

পোস্টে লিখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

এর আগে পরীমনি বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর পূর্বে নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

ওই পোস্টের পর বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন পরীমনি। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, মজার ছলে দেওয়া সেই পোস্ট নিয়ে তিনি অনেকটাই বিপাকে। তবে বিয়ের কথা একেবারে অস্বীকারও করেননি এ আলোচিত অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy