স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

অনলাইন ডেস্ক

বিনোদন

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বখেতাব নিজেদের

2026-07-20T16:26:06+00:00
2026-07-20T16:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ১২০ মিনিটের রুদ্ধশ্বাস মহাকাব্যে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বখেতাব নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা। স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা। 

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪ শতাংশ সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy