আলোচনায় কেয়া পায়েল

অনলাইন ডেস্ক

বিনোদন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ে যখন

2026-07-20T16:32:00+00:00
2026-07-20T16:32:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আলোচনায় কেয়া পায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ে যখন সমর্থকদের মধ্যে হতাশা, তখন ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল। 

রোববার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, ছাদে দাঁড়িয়ে আতশবাজি ফোটাচ্ছেন কেয়া। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাবছিলাম জিতলে ফুটাবো, কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি।’

এতেই শেষ নয়। পোস্টের মন্তব্যের ঘরে কৌতুক করে তিনি আরও লেখেন, ‘আজকে খেলিনাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।’ কেয়া পায়েল আর্জেন্টিনা দলের সমর্থক। প্রিয় দলের জয় উদযাপনের জন্য আগেই আতশবাজি কিনে রেখেছিলেন। তবে ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেই আতশবাজি নষ্ট না করে শেষ পর্যন্ত সেগুলোই ফুটিয়ে দেন তিনি।

কেয়ার এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার রসবোধের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মজার ছলে আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। বিশ্বকাপ ফাইনালের পর ফুটবলপ্রেমীদের নানা প্রতিক্রিয়ার মধ্যেই কেয়া পায়েলের এই ব্যতিক্রমী উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy