মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্যোগপীড়িত পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

2026-07-20T16:38:09+00:00
2026-07-20T16:38:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্যোগপীড়িত পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হবিগঞ্জ-৪(মাধবপুর চুনারঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল প্রধান অতিথি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক  ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি  গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র  হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস.এম. ফয়সল বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

অনুষ্ঠানে উপজেলার ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন এবং গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy