ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে : টম ক্রুজ

অনলাইন ডেস্ক

বিনোদন

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন হলিউড তারকা টম

2026-07-20T16:38:42+00:00
2026-07-20T16:38:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে : টম ক্রুজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই চূড়ান্ত লড়াইয়ের আগে তিনি ফুটবলের সর্বজনীনতা এবং এর একীভূত করার ক্ষমতার কথা তুলে ধরেন। তার এই বক্তব্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের আবেগ ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে।  

ম্যাচ শুরুর আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে দেওয়া ভাষণে টম ক্রুজ বলেন, ৩০ দিনেরও বেশি সময় আগে, ৪৮টি দেশ একটি যাত্রা শুরু করেছিল। তারা মহাসাগর পাড়ি দিয়েছে, সীমান্ত পার হয়েছে, বিভিন্ন সংস্কৃতিকে ছাড়িয়ে গেছে।

 আর সবাই মিলে তারা আমাদের দেখিয়েছে কেন এই খেলাটি পুরো বিশ্বের। তিনটি আয়োজক দেশ জুড়ে এবং পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়েছি। আমরা ভাগ করে নিয়েছি আনন্দের মুহূর্ত, আশার মুহূর্ত-এমন কিছু মুহূর্ত যা আমরা কেউই কখনো ভুলব না।

ফুটবলকে একটি সর্বজনীন ভাষা আখ্যা দিয়ে এই হলিউড অভিনেতা আরও বলেন, ফুটবল হলো এমন এক ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে। এমন এক শক্তি, যা মানুষকে একত্রিত করে। যা অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবার মাঝে মিল কোথায়। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy