পর্তুগালের লিসবন মাতাবেন জায়েদ খান

অনলাইন ডেস্ক

বিনোদন

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন। বাংলা লাইভ নামের এ কনসার্টে আগামী ২৬

2026-07-21T13:30:32+00:00
2026-07-21T13:30:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পর্তুগালের লিসবন মাতাবেন জায়েদ খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন। বাংলা লাইভ নামের এ কনসার্টে আগামী ২৬ জুলাই গান শোনাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস। রকস্টারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ। এতে বেশ উচ্ছ্বসিত তিনি। 

গণমাধ্যমকে বলেন, প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে। 

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। সঙ্গে জায়েদের পারফর্ম অন্য মাত্রা দেবে বলে আশা আয়োজকদের। 

এ কনসার্টের আয়োজক কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। এরইমধ্যে লিসবনের বাঙালিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এ খবর। মুখিয়ে আছেন তারা। আয়োজকদের মতে এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy