বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সেন্ট মার্টিন রোডে একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো কিনেছেন। রিয়েল এস্টেট

2026-07-21T16:20:17+00:00
2026-07-21T16:20:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সেন্ট মার্টিন রোডে একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো কিনেছেন। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান লাইসেস ফোরাস পর্যালোচিত নথিতে দেখা গেছে, বাংলোটির নিবন্ধিত মূল্য ৮৪ কোটি রুপি। বাংলাদেসি মুদ্রায় এটা ১০৭ কোটি টাকার বেশি।
বলিউড অভিনেতা জন আব্রাহাম ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রাখেন।

 তবে প্রায় সময় সিনেমার পাশাপাশি তার ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে বলিউড তারকারা জমি বা বাড়ির পেছনে অর্থ ব্যয় করছেন। অনেকে আবার সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা করছেন। জন আব্রাহামও এই তালিকায় আছেন। 

অন্যদিকে নিজের কাজ নিয়েও ব্যস্ত জন আব্রাহাম। সম্প্রতি ‘দ্য ডিপ্লোম্যাট’ এবং অ্যাকশনধর্মী সিনেমা ‘তেহরান’-এ অভিনয় করেছেন তিনি। সামনে জন আব্রাহামের হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো মুম্বাই পুলিশের সাবেক কমিশনার রাকেশ মারিয়ার জীবন ও কর্মজীবন নিয়ে নির্মিত একটি নামহীন চলচ্চিত্র। 

এতে রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। বাস্তব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। এছাড়া জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ফোর্স থ্রি’তে ফের তাকে দেখা যাবেএসিপি যশবর্ধন সিং চরিত্রে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy