বিশ্বজুড়ে দ্য ওডিসির বাজিমাত

অনলাইন ডেস্ক

বিনোদন

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।

2026-07-21T16:24:48+00:00
2026-07-21T16:24:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বজুড়ে দ্য ওডিসির বাজিমাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হলিউডের প্রখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম উইকএন্ডে বা মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী মহাকাব্যিক ফ্যান্টাসি ঘরানার এই সিনেমাটি ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের ক্যারিয়ারে সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।

বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সিনেমাটি উত্তর আমেরিকার বাজারে ১২৪.৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে ১৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্ববাজারের পাশাপাশি ভারত এবং বাংলাদেশের বক্স অফিসেও দুর্দান্তগতিতে এগিয়ে যাচ্ছে ‘দ্য ওডিসি’। 

ভারতীয় বক্স অফিসে মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭০ কোটি রুপির বেশি (গ্রস) আয় করেছে, যা দেশটিতে নোলানের যে কোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড। ভারতে প্রথম উইকএন্ড শেষে সিনেমাটির মোট নেট আয় ৬১.৩০ কোটি রুপি এবং গ্রস আয় ৭৩.১৯ কোটি রুপি, যার বড় অংশই (৪৮.৫ কোটি রুপি) এসেছে মূল ইংরেজি সংস্করণ থেকে।

সিনেমায় ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এতে আরও অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ও, জন বার্নথাল, বেনি সাফদি এবং আরও অনেক তারকা অভিনয়শিল্পী।

নোলানের ছবিতে বড় তারকারা কখনোই শুধু নামমাত্র উপস্থিত থাকেন না; প্রত্যেক চরিত্রই গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ফলে এই এত এত অভিনয়শিল্পী দলকে ঘিরেও দর্শকদের কৌতূহল তুঙ্গে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy