বদঅভ্যাস পরিবর্তন করতে পারছেন না জয়া আহসান

অনলাইন ডেস্ক

বিনোদন

বয়সকে থমকে দিয়ে দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। তার শরীরি সৌন্দর্য ও

2026-07-21T16:38:52+00:00
2026-07-21T16:38:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বদঅভ্যাস পরিবর্তন করতে পারছেন না জয়া আহসান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বয়সকে থমকে দিয়ে দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। তার শরীরি সৌন্দর্য ও অভিনয় দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়ায়। কিন্তু এসব সৌন্দর্যের আড়ালে জয়া আহসানের একটি বদঅভ্যাস রয়েছে। 

কয়েক দিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, আপনার এমন কোনো অভ্যাস রয়েছে কি না, যা ক্ষতিকর। আর পরিবারও সেটা ছাড়তে বলেছেন কিন্তু আপনি ছাড়তে পারেননি? এ প্রশ্ন রাখার পর হাসতে হাসতে জয়া আহসান বলেন, ‘আছে, বলা যাবে না।’ 

খানিকটা সময় নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার পান খাওয়া উচিত। আমি ভীষণ পান খাই, জর্দ্দা দিয়ে পান খাই। মাঝেমধ্যে খাই বিষয়টা তেমন নয়, প্রায়শই খাই। বিশেষ করে যখন চাপের মধ্যে থাকি, তখন পান খাই।’  

কীভাবে পান খাওয়ার অভ্যাস হলো, তা-ও ব্যাখ্যা করেছেন জয়া আহসান। এ অভিনেত্রী বলেন, ‘অভ্যাসটা ছোটবেলায় হয়েছে। আমার নানু পান খেতেন। নানু পান খেতেন আর পানের ছোট্ট একটি অংশ আমার মুখে দিয়ে দিতেন। সেই থেকেই অভ্যাসটা হয়েছে।’

জয়া আহসানের নানুর পানের বাটা এখনো তার কাছে রয়েছে। এ তথ্য উল্লেখ করে জয়া আহসান বলেন, ‘নানুর পানের বাটা আমার কাছেই থাকে। নানুর পানের বাটা নিয়ে আমি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামেও গিয়েছি। এটি অনেকটা ক্লাচ ব্যাগের মতো, দেখতে বটুয়া টাইপ। এটা আমার অনেক কাছের, অনেক প্রিয়। পানের পসরা সাজিয়ে বসা থেকে দূরে যেতে চাই না। আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না।’

গত ১০ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা। তিন বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে বড়পর্দায় ফিরেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হয়েছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না-বলা অধ্যায়। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy