এসিল্যান্ডের অভিযানে ফুলপুরে দখলমুক্ত ৮ শতাংশ জমি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে আদালতের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিককে ৮ শতাংশ ফসলি জমি বুঝিয়ে

2026-07-21T20:17:54+00:00
2026-07-21T20:17:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এসিল্যান্ডের অভিযানে ফুলপুরে দখলমুক্ত ৮ শতাংশ জমি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৩৫)
এসিল্যান্ডের অভিযান
X

এসিল্যান্ডের অভিযান

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে আদালতের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিককে ৮ শতাংশ ফসলি জমি বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। 

জানা গেছে, সুতারপাড়া গ্রামের আল আমিন তালুকদার গংয়ের মালিকানাধীন ৮ শতাংশ ফসলি জমি দীর্ঘদিন ধরে কালাম তালুকদার অবৈধভাবে দখল করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জমির মালিক আল আমিন তালুকদার গং অবৈধ দখলদার কালাম তালুকদারকে বিবাদী করে বিজ্ঞ সহকারী জজ আদালত, ময়মনসিংহে মামলা দায়ের করেন। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত বিরোধীয় জমি পুনরুদ্ধার করে প্রকৃত মালিক আল আমিন তালুকদার গংকে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি বিষয়টি আদালতকে অবহিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। 

আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় পুলিশের একটি দল ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদ করে ৮ শতাংশ জমি প্রকৃত মালিক আল আমিন তালুকদার গংকে লাল পতাকার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। 

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, “বিজ্ঞ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করে প্রকৃত মালিককে তাঁর জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।” 

উল্লেখ্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আলোকে ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy