প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিনোদন

মেক্সিকোর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদ্রিয়ানা গার্সিয়া আর নেই। সৌন্দর্যবর্ধক প্লাস্টিক সার্জারির করার সময় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর

2026-07-24T12:49:01+00:00
2026-07-24T12:49:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ৬৫)
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদ্রিয়ানা গার্সিয়া
X

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদ্রিয়ানা গার্সিয়া

মেক্সিকোর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদ্রিয়ানা গার্সিয়া আর নেই। সৌন্দর্যবর্ধক প্লাস্টিক সার্জারির করার সময় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। 

আদ্রিয়ানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মেক্সিকান ফ্যাশন ব্র্যান্ড ‘ড্রপ শপ’।  ব্র্যান্ডটির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, আদ্রিয়ানা গার্সিয়ার সরলতা, কাজের প্রতি নিষ্ঠা ও তাঁর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। 

তাঁর অকালপ্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু এবং ছোট শিশুটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মৃত্যুর আগেও সামাজিক মাধ্যমে বেশ কিছু ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তিনি। লস কাবোস সফরের  ছবিগুলো এখন ভক্তদের জন্য একমাত্র স্মৃতি। আদ্রিয়ানার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর প্রোফাইলে কোটি কোটি অনুরাগী শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। 

আদ্রিয়ানা মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তাঁর ছোট কন্যাসন্তানটি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy