ইসলামপুরে কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্পে নতুন কমিটি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর কাঁসা পল্লী উন্নয়ন প্রকল্পের ত্রি-বার্ষিক ২১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে উত্তম কর্মকার

2026-07-25T12:19:58+00:00
2026-07-25T12:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্পে নতুন কমিটি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ৫৩)
উত্তম কর্মকার সভাপতি এবং মহাদেব কর্মকার সাধারণ সম্পাদক
X

উত্তম কর্মকার সভাপতি এবং মহাদেব কর্মকার সাধারণ সম্পাদক


জামালপুরের ইসলামপুর কাঁসা পল্লী উন্নয়ন প্রকল্পের ত্রি-বার্ষিক ২১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে উত্তম কর্মকার সভাপতি এবং মহাদেব কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির অনুমোদন দেওয়া হয়। 

জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি: বিমল কর্মকার ও মহাদেব মোহন্ত, সহ-সাধারণ সম্পাদক: অমল চন্দ্র দাস ও বিষ্ণু কর্মকার, সাংগঠনিক সম্পাদক: মো. সাইদ খান লোহানী, সহ-সাংগঠনিক সম্পাদক: প্রদীপ কর্মকার, দপ্তর সম্পাদক: শিমুল কর্মকার, সহ-দপ্তর সম্পাদক: মো. রবিন শেখ, প্রচার সম্পাদক: নয়ন চন্দ্র বন্দ্য এবং কোষাধ্যক্ষ: উদ্ধব কর্মকার।

কমিটির সদস্যরা হলেন- নারায়ণ কর্মকার, শম্ভু কর্মকার, আজগর আলী, অংকন কর্মকার, মো: মোহন মিয়া, আব্দুল গফুর, কনক কর্মকার, সাহেব আলী এবং মো. চাঁন শেখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে হলে মহাজন ও কারিগরদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের পুনর্বাসন, জীবনমানের উন্নয়ন এবং কাঁসা শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তাঁরা আরও বলেন, ইসলামপুরের কাঁসা শিল্পকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি ও প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রকল্পের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের সংরক্ষণ, উন্নয়ন ও প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy