ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই

2026-07-26T14:13:00+00:00
2026-07-26T14:13:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইমরান হাশমির নায়িকা হতে চান তিশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৭০)
ইমরান হাশমি, তাসনুভা তিশা
X

ইমরান হাশমি, তাসনুভা তিশা

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই তারকার অভিনয় ও রোমান্টিক পর্দা উপস্থিতির ভক্ত তিনি।

সুযোগ পেলে একদিন ইমরানের বিপরীতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিশা।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই নিজের পছন্দের বলিউড অভিনেতার নাম জানিয়ে ভবিষ্যৎ ইচ্ছার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, বলিউডের কোন নায়কের বিপরীতে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি।

জবাবে কোনো দ্বিধা না রেখেই তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।
যে চরিত্রের জন্য এখনও আফসোস করেন তাসনুভা তিশা

শুধু অভিনয়জীবন নয়, অনুষ্ঠানে নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন।

তিশা জানান, তখন তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। বিষয়টি নিয়ে হাস্যরস করে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy