প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই

অনলাইন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব ও ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের নির্মাতা মুস্তাফিজুর রহমান মারা গেছেন। রোববার

2026-07-27T16:19:24+00:00
2026-07-27T16:19:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব ও ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের নির্মাতা মুস্তাফিজুর রহমান মারা গেছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। 

জানা গেছে, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। মরহুমের দুই ছেলে দেশের বাইরে থাকায় আগামী ৩০ জুলাই দাফন করা হবে। মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক। 

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র প্রযোজক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’সহ বহু জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমানের নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি বাংলা টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মুস্তাফিজুর রহমান শুধু একজন সফল প্রযোজকই ছিলেন না, বরং নতুন প্রজন্মের অসংখ্য গণমাধ্যমকর্মীকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy