আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’

অনলাইন ডেস্ক

বিনোদন

মার্ভেল ভক্তদের জন্য এলো বিরাট সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা এসেছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর। ২০২৮ সালে মুক্তি

2026-07-27T16:21:16+00:00
2026-07-27T16:21:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মার্ভেল ভক্তদের জন্য এলো বিরাট সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা এসেছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে দেখা যাবে অভিনেতা ডেভিড জনসনকে। 

২০২৬ সালের সান ডিয়েগো কমিক-কন-এ মার্ভেল স্টুডিওস জানায়, ডেভিড জনসন ছবিতে প্রিন্স টি’চাল্লা ওও-এর চরিত্রে অভিনয় করবেন। গল্পে দেখানো হবে, কীভাবে শৈশব থেকে বেড়ে ওঠা টি’চাল্লা ওও ধীরে ধীরে ওয়াকান্ডার নতুন রক্ষক বা ব্ল্যাক প্যান্থারে পরিণত হয়। মার্ভেলের ঘোষণা অনুযায়ী, ‘ব্ল্যাক প্যান্থার ৩’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৫ ডিসেম্বর ২০২৮।

তৃতীয় কিস্তিতেও পরিচালকের দায়িত্বে থাকছেন রায়ান কুগলার। এ ছাড়া শুরি চরিত্রে ফিরছেন লেটিশিয়া রাইট এবং এম’বাকু চরিত্রে থাকছেন উইনস্টন ডিউক। প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় টি’চাল্লা চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। 

২০২০ সালে তার মৃত্যুর পর ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ শুরি নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নেন। একই সিনেমায় টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা ওও-এর পরিচয়ও দর্শকদের সামনে তুলে ধরা হয়।

ডেভিড জনসন এর আগে ‘এলিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এ অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। এবার মার্ভেলের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy