পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

অনলাইন ডেস্ক

বিনোদন

রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মাণ হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে

2026-07-27T16:53:50+00:00
2026-07-27T16:53:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মাণ হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আখম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, ফরিদ হোসাইন প্রমুখ। টেলিফিল্মটি আগামী ২৯ জুলাই বুধবার বিকেল ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।

পরিচালক পলাশ মণি দাস বলেন, 'কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায়না ঠিক তেমনি কৃপণ মানুষ যতই টাকার মালিক হোকনা কেন সেই টাকা সে ভোগ করে যেতে পারেনা, এতো টাকা-পয়সা না খেয়ে জমিয়ে রেখে লাভ কি? সামির তার টাকা সোনা মিয়া ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখে। হঠাৎ একদিন খবর আসে সোনা মিয়া ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কৃপণ মানুষগুলো কিছু টাকা লাভ পাওয়ার জন্য কি না করতে পারে তাই তুলে ধরার চেষ্টা করেছি।'

নাট্যকার রাজীব মণি দাস বলেন, "কৃপণতা নিয়ে এর আগেও অনেক নাটক নির্মাণ করা হয়েছে, তবে দর্শক ‘কিপ্টুস আনলিমিটেড’ গল্পে ভিন্ন কিছু দেখতে পাবে। গল্প যদি গল্পের মতো না হয় তাহলে সে গল্প লিখে কোনো লাভ নেই। আমি সব সময় গল্পের ভিন্নতা চিন্তা করেই গল্প লেখি এখানেও তার ব্যতিক্রম নয়।"






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy