অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক

বিনোদন

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অভিনয় করতে দেখা যাবে একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে। শুধু তাই

2026-07-28T16:16:15+00:00
2026-07-28T16:16:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অভিনয় করতে দেখা যাবে একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে। শুধু তাই নয়, এতে প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সিরিজটির নাম ‘ডে ওয়ানস’।

 ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরো বেড়েছে। সেই প্রেক্ষাপটেই নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। 

তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।

জানা গেছে, সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজ খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। 

তার বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা। ‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। রোনালদো তার এই নতুন যাত্রা প্রসঙ্গে বলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়।

বলা দরকার, ‘ডে ওয়ানস’ সিরিজে রোনালদো ছাড়া আরো অভিনয় করবেন ব্রিটিশ র‌্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটি কবে এবং কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা  যাচ্ছে।  






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy