‘ধুম ৪’ থেকে সরে দাঁড়ালেন রণবীর কাপুর

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ অভিনয় করছেন না রণবীর কাপুর। ছবিটিতে তাকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনটাই

2026-07-28T16:47:51+00:00
2026-07-28T16:47:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘ধুম ৪’ থেকে সরে দাঁড়ালেন রণবীর কাপুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ অভিনয় করছেন না রণবীর কাপুর। ছবিটিতে তাকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনটাই আলোচনা ছিল এতদিন। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোয়নি। রণবীর নিজেই প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। প্রথমে ‘ধুম ৪’ পরিচালনা করা কথা ছিল অয়ন মুখার্জির। কিন্তু ‘ওয়ার ২’-এর ব্যর্থতার পর প্রযোজক আদিত্য চোপড়া প্রকল্পটি তার হাতে না দেয়ার সিদ্ধান্ত নেন। পরিচালক বদলের পরও রণবীর ছবিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং আদিত্য চোপড়ার কাছ থেকে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। সূত্রটি আরো দাবি করেছে, একাধিক দফা আলোচনার পর রণবীর শেষ পর্যন্ত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সূত্রের ভাষ্য, রণবীর আর ‘ধুম ৪’ করছেন না। চিত্রনাট্য তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা অনেককেই বিস্মিত করেছে। ‘ধুম’ ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হলেও, রণবীরের কাছে সব সময় গল্পই সবার আগে।

তবে বাণিজ্য-সংশ্লিষ্ট একাধিক সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, ‘ধুম ৪’-এর চিত্রনাট্যের কাজ এখনো চলছে এবং এ পর্যায়ে কোনো অভিনয়শিল্পীকেই চূড়ান্ত করা হয়নি।

যদিও এসব সূত্র বলছে, কাস্টিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে কিছু সূত্রের দাবি, রণবীর কাপুর আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত নন। ফলে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর ইয়াশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ)-কে নতুন অভিনেতা খুঁজতে হবে। রণবীর কাপুর এখন দীপাবলিতে ‘রামায়ণ’ এবং আগামী বছরের শুরুতে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির লক্ষ্যে থাকা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত।

‘ধুম’ সিরিজের আগের তিন পর্বে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক কাপুর ও উদয় চোপড়া। আর খলনায়ক ছিলেন যথাক্রমে জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy