সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে যেখানে শীর্ষে পরীমনি!

অনলাইন ডেস্ক

বিনোদন

প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেনজনপ্রিয় নায়িকা পরীমনি। এবার

2026-07-28T17:50:25+00:00
2026-07-28T17:50:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে যেখানে শীর্ষে পরীমনি!
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৮০)
পরীমনি ও সাকিব আল হাসান
X

পরীমনি ও সাকিব আল হাসান

প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমনি। এবার রেকর্ড গড়ে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

শোবিজ অঙ্গনের এই আলোচিত তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন। এমনকি দীর্ঘদিন এ তালিকায় সবার ওপরে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক বর্তমানে  পরীমনি। 

উল্লেখ্য, গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বেড়ে পরীমনি শীর্ষস্থান দখল করেন। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে বর্তমানে অনুসারীর ব্যবধানটা ১০ লাখের। 


জনপ্রিয় এই দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা। 

অপরদিকে, সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজ। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy