ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা ফরিদ হোসাইন

অনলাইন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ সবুজ সেনা (জাতিয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ’র উদ্দোগে ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক)

2026-07-29T11:30:07+00:00
2026-07-29T11:30:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা ফরিদ হোসাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ সবুজ সেনা (জাতিয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ’র উদ্দোগে ডক্টর মুহম্মদ শহিদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) বিভাগে পুরস্কৃত হয়েছেন অভিনেতা ফরিদ হোসাইন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সোমবার সন্ধ্যায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক ‘গনক’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফরিদ হোসাইনকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নাসের ইকবাল জাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী।

পুরস্কার গ্রহণ করে ফরিদ হোসাইন বলেন, আমি প্রথমে আমাদের সৃষ্টিকর্তার প্রাতি শুকরিয়া আদায় করি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সবুজ সেনা সংগঠনের সাথে জরিত সকলকে এবং বিশেষ করে তাদেরকে যারা আমকে এই সম্মাননা প্র্রদানের উপযুক্ত মনে করেছেন। 

পুরস্কার যেমন সম্মানের তেমনি দ্বায়বদ্ধতারও বটে। এক একটি সম্মাননা একজন শিল্পিকে দ্বায়বদ্ধতার উচ্চ শিখরের দিকে ধাবিত করে। আপনাদের এই ভালবাসা আমাকে বহুদুর এগিয়ে যেতে উৎসাহিত করবে। 

এ বছর অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে অবদান রাখা কৃতী ব্যক্তিদের গুনিজন সম্মননা প্রদান করা হয় সমাজ উন্নয়নে অবদান, চলচিত্র, নাটক, সাংবাদিকতা, নৃত্য, আবৃতি সহ অসংখ্য খাতে গুনি ব্যক্তিরা এই সম্মাননা অর্জন করেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy