নতুন পরিচয়ে আমিন খান

অনলাইন ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমিন খান। ক্যারিয়ার শুরুর হয় নব্বই দশকে। অভিনয়গুণে অল্প সময়েই তিনি জয় করে নেন

2026-07-29T16:50:29+00:00
2026-07-29T16:50:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন পরিচয়ে আমিন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমিন খান। ক্যারিয়ার শুরুর হয় নব্বই দশকে। অভিনয়গুণে অল্প সময়েই তিনি জয় করে নেন দর্শকদের মন। সময়ের সঙ্গে তার অনেক সমসাময়িক তারকার ক্যারিয়ারে ভাটা পড়লেও আমিন খান এখনো অভিনয়ে সক্রিয়। নাটক ও সিনেমার পাশাপাশি এবার ‘গীতিকার’ হিসেবে আত্মপ্রকাশ করলেন এই অভিনেতা।

সম্প্রতি প্রথমবারের মতো গান লিখেছেন আমিন খান। ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গানটির ভিডিও তৈরি করা হয়েছে। গত ২৭ জুলাই, প্রকাশিত গানটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরেও অধিকাংশ শ্রোতা প্রশংসা করেছেন আমিন খানের গীতিকার হিসেবে অভিষেককে।

প্রথম গান নিয়ে অনুভূতি ব্যক্ত করে আমিন খান বলেন, ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ গানটির মাধ্যমে প্রথমবার গান লিখলাম। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। অনেকে মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন, আবার অনেকেই ফোন করে শুভেচ্ছা দিয়েছেন। কেউ কেউ নিয়মিত লেখার পরামর্শও দিচ্ছেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোবাসা ও উৎসাহ পেলে ভবিষ্যতেও গান লিখতে চাই।’

পরিচালক মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে আমিন খানের। এতে তার বিপরীতে অভিনয় করেন রথী। প্রথম সিনেমা দিয়েই দর্শকের নজর কাড়েন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy