প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ৪২)

X
সংগৃহীত ছবি
মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বাহিনীটির জানজান প্রদেশ শাখা আনসার আল-মাহদি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, নিহত সদস্যরা হলেন- মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি এবং জামাল আমিরি। আইআরজিসির শাখাটি জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করতে গিয়ে তারা নিহত হন।
এই হামলাকে ‘যুক্তরাষ্ট্রের অপরাধী সন্ত্রাসী শাসনের একটি নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি। বাহিনীটি এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, নিহতদের পরিবার এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।