অভিনেত্রীর স্বীকারোক্তি— ‘জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যে অভিনয়’

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন। এক সময়ের জনপ্রিয় এই শিল্পী হঠাৎ করেই আড়ালে চলে যান।দীর্ঘদিন পর একটি টিভি

2026-08-01T17:25:23+00:00
2026-08-01T17:25:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অভিনেত্রীর স্বীকারোক্তি— ‘জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যে অভিনয়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৪৬)
অভিনেত্রী কিম সে-ইন
X

অভিনেত্রী কিম সে-ইন

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-ইন। এক সময়ের জনপ্রিয় এই শিল্পী হঠাৎ করেই আড়ালে চলে যান। দীর্ঘদিন পর একটি টিভি অনুষ্ঠানে এসে সেই সিদ্ধান্তের পেছনের কঠিন বাস্তবতার কথা জানান এই তারকা।

কিম সে-ইন বলেন, পরিবারের ভরণপোষণের জন্য একসময় তাকে নগ্ন দৃশ্যে অভিনয় পর্যন্ত করতে হয়েছিল।

সম্প্রতি এমবিএনের অনুষ্ঠান ‘স্পেশাল ওয়ার্ল্ড’-এ অতিথি হিসেবে হাজির হয়ে এ কথা বলেন কিম সে-ইন। 

সেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমার সংস্থার প্রধান আমাকে নানা বিনোদনকেন্দ্রে নিয়ে যেতেন এবং নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতেন। এর মধ্যেই আমার মা অসুস্থ হয়ে পড়েন। প্রতিটি দিন নরকের মতো ছিল। বেঁচে থাকতেই ঘৃণা লাগত।’

কিম জানান, ব্যবসায়ী বাবার পরিবারে বড় হলেও হঠাৎ আর্থিক সংকটে তাদের পরিবারের অবস্থার দ্রুত অবনতি হয়। একসময় গুদামঘরেও থাকতে হয়েছে। পরিবারের আর্থিক দায় কাঁধে তুলে নেওয়ার জন্যই তিনি অভিনয়জগতে কাজ শুরু করেন।

অভিনেত্রীর কথায়, ‘তখন কয়েক কোটি ওন খুবই দরকার ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে দায়িত্ব আমাকে নিতে হয়েছিল। সেই সময় জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যেও অভিনয় করেছি। বিষয়টি নিয়ে আমার বাবা খুবই ক্ষুব্ধ ছিলেন।’

কিম সে-ইন জানান, বর্তমানে তিনি সাতটি পরিত্যক্ত কুকুর, খরগোশ, মুরগিসহ মোট ১৫টি প্রাণীর দেখাশোনা করেন। সংসারের খরচ চালাতে খাবার সরবরাহের খণ্ডকালীন কাজও করছেন।

ভবিষ্যৎ নিয়ে কিম বলেন, ‘আমি ভালোভাবে বাঁচতে চাই। কঠোর পরিশ্রম করে এখন যে বড় পরিবারটি আমার আছে, তাদের শেষ পর্যন্ত আগলে রাখতে চাই।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy