জাহাঙ্গীর আলম এর সংগীতায়োজনে সুরে, স্মৃতিতে নতুন শ্রদ্ধার্ঘ্য -

অনলাইন ডেস্ক

বিনোদন

১আগস্ট ২০২৬ হয়ে গেলো ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার

2026-08-02T10:38:45+00:00
2026-08-02T10:40:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কনসার্ট ফর বাংলাদেশ এর ৫৫ বছর
জাহাঙ্গীর আলম এর সংগীতায়োজনে সুরে, স্মৃতিতে নতুন শ্রদ্ধার্ঘ্য -
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৩৮ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১০:৪০ এএম  (ভিজিট : ৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

১আগস্ট ২০২৬ হয়ে গেলো ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের রক্তঝরা দিনগুলোতে বাংলাদেশ ছিল যুদ্ধ, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের এক বেদনাময় জনপদ।

লাখ লাখ মানুষ যখন প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে শরনার্থী শিবিরে আশ্রয় নেয় তখন ক্ষুধা,রোগ আর অনিশ্চয়তার অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর আর্তনাদ পৌঁছে যায় বিশ্বের বিবেকবান মানুষের কাছে।আর সেই মানবিক আহবানের এক অবিস্বরণীয় উত্তর ছিল 'কনসার্ট ফর বাংলাদেশ।'

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ববিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন এবং বিশ্বখ্যাত সেতার সম্রাট পন্ডিত রবিশংকরের উদ্যোগে আয়োজিত হয়েছিলো এই কনসার্ট। বিশ্বের খ্যাতিমান শিল্পীরা তাদের সুর,কন্ঠ ও শিল্পের শক্তিকে উৎসর্গ করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের মানুষের জন্য।সংগীতের প্রতিটি সুরে মূর্ত হয়ে উঠেছিল মানবতার ভাষা। বাংলা ধুনে যার শুরু, জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানে তার সমাপ্তি। 

'কনসার্ট ফর বাংলাদেশ'-এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন 'The Legacy'। সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। ভিডিও লিংক: https://youtu.be/OV8lrnMFLRg

এই বিশেষ আয়োজনে 'কনসার্ট ফর বাংলাদেশ'-এ পণ্ডিত রবিশঙ্করের সেতারে পরিবেশিত বিখ্যাত 'বাংলা ধুন'-এর সুরের সঙ্গে অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে ব্যবহৃত কালজয়ী গান "আহা কি আনন্দ আকাশে বাতাসে" গানের নতুনভাবে সংমিশ্রণ করা হয়েছে। ঐতিহাসিক আবহ, দেশপ্রেম এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে নির্মিত এই আয়োজনে অতীতের স্মৃতি ও বর্তমান প্রজন্মের অনুভূতির এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে। এই আয়োজনে সেতারে বাংলা ধুনটি বাজিয়েছেন তরুণ সেতার শিল্পী জাহাঙ্গীর আলম (শ্রাবণ) এবং গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠ শিল্পী মাহমুদুল হাসান, পুতুল সাজিয়া সুলতানা ও বর্ণালী সরকার।   

অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর সহযোগিতায় নির্মিত এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাহাঙ্গীর আলম শ্রাবণের নিজস্ব ইউ টিউব চ্যানেল 'Covered by shraban' এ।

অরেঞ্জবিডি লিমিটেড কর্তৃপক্ষ জানায়, দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে সৃজনশীল উপায়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবেই তারা এই বিশেষ সংগীতায়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে ইতিহাসভিত্তিক এমন উদ্যোগে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সহযোগিতা অব্যাহত রাখবে।

সংগীতায়োজক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা নয় বরং নতুন প্রজন্মের কাছে 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগীতের মাধ্যমে বিশ্বমানবতার বার্তা পৌঁছে দেওয়া।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই ব্যতিক্রমী সংগীতায়োজন ও মিউজিক ভিডিওটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে সমাদৃত হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর তাৎপর্য নতুন করে অনুধাবনে ভূমিকা রাখবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy