প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম (ভিজিট : ৩২)

X
সংগৃহীত ছবি
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম।
‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন হাসান রহিম। ইতিমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই পেয়েছেন দর্শকদের ব্যাপক সাড়া। দিল কে পারদে ট্যুরের অংশ হিসেবে এবার বাংলাদেশে আসছেন হাসান রহিম। ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট।
শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। আর অ্যান্ড বি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে জনপ্রিয়তা পান তিনি।
এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও প্রশংসিত হয়। এ ছাড়া হাসান রহিমের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ ইত্যাদি।