ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে নবগঠিত তালামীযে ইসলামিয়ার মতবিনিময়

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় করেছেন নবগঠিত উপজেলা তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।রোববার (৯ আগস্ট) উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত

2026-08-10T10:45:01+00:00
2026-08-10T10:45:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে নবগঠিত তালামীযে ইসলামিয়ার মতবিনিময়
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় করেছেন নবগঠিত উপজেলা তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

রোববার (৯ আগস্ট) উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত পার্টি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন আনা, আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি ও আবুল কালাম আজাদ।

এছাড়াও উপজেলা তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক লাহিন আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আবু বকর, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু বকর সামিয়ান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহিদ আহমদ এবং সদস্য রোহান আহমদ ও মাহিদ আহমদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা তালামীযে ইসলামিয়ার নবগঠিত কমিটির বিভিন্ন কার্যক্রম, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy