রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে ৯আগষ্ট রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী চেয়ারম্যান সিংরাই সরেন

2026-08-10T10:47:26+00:00
2026-08-10T10:47:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে ৯আগষ্ট রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী চেয়ারম্যান সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে আলোচনার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদর্শন করে উপজেলার হলরুমের সামনে সমাপ্ত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, আল মুনতাসির মিঠু বিশ্বাস,জেলা খ্রিস্টান এসোসিয়েশনর সভাপতি রাজেন্দ্র নাথ রায়। 

সভায় উপস্থিত ছিলেন আওলাদ, প্রকল্প অফিসার (থ্রাইভ) রাণীশংকৈল ক্লাস্টার আরফিনা আকতার, কবিরাজ মরমু, সুজন মরমু, জোসেফ,ইএসডিও ও সিডিএ সহ আদিবাসী পরিবারের অনেক নারী পুরুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন। আলোচনা শেষে নানা দাবি-দাবা নিয়ে উপজেলা ইউএনও-র বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন হয়। পরে রাঙ্গাটুঙ্গী মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy