ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা সদর উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন।রোববার

2026-08-10T11:00:08+00:00
2026-08-10T11:00:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভোলা সদর উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। 

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে জামায়াতে ইসলামীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন,একটি মহলের স্বার্থে ভোলার মেঘনা নদীকে বালু মহল ঘোষণা করে ইজারা দিয়েছেন জেলা প্রশাসন। 
এ সুযোগে সম্পুর্ণ অপরিকল্পিতভাবে এবং রাতের আঁধারে বালু মহলের বাইরে গিয়ে ইজারাদাররা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ড বিলিন হয়ে যাওয়ার পথে। এছাড়া রাজাপুর,ইলিশা,কাচিয়া ও শিবপুর ইউনিয়ন তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে। 

বাসিন্দারা হারিয়েছেন ভিটেমাটি ও ফসলি জমি। নদী থেকে বালু লুটের কারণে ধস দেখা দিয়েছে শহর রক্ষা বাধের সিসি ব্লকেও। তাই ভোলা সদর উপজেলাকে রক্ষায় অতিদ্রুত সরকারের কাছে মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিও জানান তারা।

এসময় ইলিশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো.সালাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কামাল হোসেন, কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোস্তফা কামালসহ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy