পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই

‎স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

‎২০২৬ সালের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায়

2026-08-10T17:41:59+00:00
2026-08-10T17:41:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই
‎স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ১)
পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস
X

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস

‎২০২৬ সালের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই হয়েছে শতভাগ।
‎প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অকৃতকার্য হয়নি। এদের মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫।  আর দুজন জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
‎পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’
‎তিনি আরও বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy