প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : ৪)

X
৩১৯৯ জনের মধ্যে পাশ ২৩২৮ জন
এবারে এস.এসসি’ পরীক্ষায় নীলফামারীর সৈয়দপরে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১৯৯ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২৩২৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৫১৩ জন শিক্ষার্থী। পাশের হার ৭২.৭৭%। সৈয়দপুরের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজসহ কয়েকটি থেকেও শতভাগ পাশ করেনি।
উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মোট ২৭৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৭৩জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৮জন। পাশের হার ৯৯.৬৪%। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১০১জন এসএসসি’ পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০০জন। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫২জন। পাশের হার ৯৯.০১%। লায়ন্স স্কুল ও কলেজ থেকে মোট ৩৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৮৪জন। জিপিএ-৫ পেয়েছে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। পাশের হার ৯৬.৪৮%।
সানফ্লাওয়ার স্কুল ও কলেজ থেকে মোট ১০৮ জন অংশ নিয়ে পাশ করেছে ১০৭জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাশের হার ৯৯.০৭%। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল থেকে ৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ১৫জন। পাশের হার ৯২.৫৯%। আল ফারুক একাডেমি থেকে ১৭৩ জন অংশ নিয়ে পাশ করেছে ১৬৬জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩জন। পাশের হার ৯৫.৯৫%। তুলশিরাম সরকারি বালিকা হাইস্কুল থেকে ১০৪ জন অংশ নিয়ে পাশ করেছে ৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ১৮জন। পাশের ৯১.৩৫%। সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৫৪জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪২জন। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার ৭৭.৭৮%।
সৈয়দপুর পাইলট বালিকা স্কুল ও কলেজ থেকে ৮৮জন অংশ নিয়ে পাশ করেছে ৬৭জন। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাশের হার ৭৬.১৪%। সৈয়দপুর হাইস্কুল থেকে মোট ৪৩জনের মধ্যে পাশ করেছে ৩৩জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পাশের হার ৭৬.৭৪%। শ্বাষকান্দর ব্যাঙমারি হাইস্কুল থেকে ৭৮জন অংশ নিয়ে পাশ করেছে ৬৪জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৭২.৭৩%। হাজারীহাট স্কুল ও কলেজ থেকে ৮৮জনের মধ্যে পাশ করেছে ৬৪জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৭২.৭৩%। বাংলাদেশ রেলওয়ে সরকারি হাইস্কুল থেকে ৭৬জনের মধ্যে পাশ করেছে ৫২জন। কোনো জিপিএ-নাই। পাশের হার ৬৮.৪২%। সৈয়দপুর আদর্শ বালিকা স্কুল ও কলেজ থেকে ৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬১জন। জিপিএ-৫ পেয়েছে ৯জন। পাশের হার ৬৭.৭৮%। খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ থেকে ৮৬জন অংশ নিয়ে পাশ করেছে ৫৭জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৬৬.২৭%।
সৈয়দপুর মুসলিম হাইস্কুল থেকে ৪৪জন অংশ নিয়ে পাশ করেছে ২৯জন। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাশের হার ৬৫.৯১%। বাঙালিপুর হাইস্কুল থেকে ৭৬জন অংশ নিয়ে পাশ করেছে ৪৮জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৬৩.১৮%। শেরে-ই বাংলা হাইস্কুল থেকে ১৮২ জনের মধ্যে পাশ করেছে ১০৮জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৫৯.৩৪%। কয়ানিজপাড়া হাইস্কুল থেকে ৫৮জনের মধ্যে ৩৩জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৫৬.৯০%। লক্ষনপুর স্কুল ও কলেজ থেকে ১৩৬জনের মধ্যে পাশ করেছে ৭৭জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৫৬.৬২%। কয়া গোলাহাট হাইস্কুল ও কলেজ থেকে ৪৩জনের মধ্যে পাশ করেছে ২৪জন। কোনো জিপিএ-৫ নেই। পাশের হার ৫৫.৮১%। বোতলাগাড়ি হাইস্কুল থেকে ১৯৫জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০১জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পাশের হার ৫১.৭৯%।
সিপাইগঞ্জ হাইস্কুল থেকে ৭৮জনের মধ্যে ৩৮জন পাশ করেছে। কোনো জিপিএ-৫ নাই। পাশের হার ৪৮.৭২%। বোতলাগাড়ি আদর্শ গালর্স নিকেতন থেকে ১৯জনের মধ্যে ৯জন পাশ করেছে। পাশের হার ৪৭.৩৭%। চওড়া হাইস্কুল থেকে ৭০জনের মধ্যে ৩১জন পাশ করেছে। পাশের হার ৪৪.২৯%। কামারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮জন অংশ নিয়ে পাশ করেছে ৭৬জন। ১জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৪২.৪১%। ছমির উদ্দিন হাইস্কুল থেকে ৬০জন অংশ নিয়ে পাশ করেছে ২৫জন। পাশের হার ৪১.৬৭%।
বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে ১০২জনের মধ্যে ৪২জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পাশের হার ৪১.১৮%। বিদ্যূৎ উন্নয়ন বোর্ড স্কুল থেকে ৬১জন অংশ নিয়ে পাশ করেছে ২৩জন। পাশের হার ৩৭.৭০%। এবং সাতপাই স্কুল ও কলেজ থেকে ৭৫জনের মধ্যে ২৪জন পাশ করেছে। পাশের হার ৩২.০০%।