প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম (ভিজিট : ৮)

X
ছবি : প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে তিন দিনব্যাপী এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বে-সরকারি সংস্থা "বারসিক " এ-র আয়োজক।
প্রশিক্ষণ কর্মশালায় এগ্রোইকোলজির মৌলিক ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু ন্যায্যতা এবং খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় জ্ঞান ও কৃষিবৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষিচর্চা এবং স্থানীয় খাদ্যব্যবস্থাকে শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালার মূল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বারসিকের প্রকাশনা সেলের পরিচালক সিলভানুস লামিন। তিনি অংশগ্রহণমূলক পদ্ধতিতে আলোচনা, দলীয় কাজ ও বিভিন্ন ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন।
প্রশিক্ষণে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু প্রযুক্তিনির্ভর সমাধান নয়, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, ঐতিহ্যগত জ্ঞান ও স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহারও গুরুত্বপূর্ণ। এগ্রোইকোলজির মাধ্যমে কৃষি, পরিবেশ ও মানুষের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্যব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য সার্বভৌমত্ব শক্তিশালী করার ক্ষেত্রে নিজেদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন।