টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউপির কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার

2026-08-12T15:39:18+00:00
2026-08-12T15:39:18+00:00
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার ১২ আগস্ট ২০২৬
   
টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই যুবক নিহত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউপির কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ডাম্পারটি রেখে পালিয়ে যাওয়া চালককে আটক করা সম্ভব হয়নি।

নিহতরা হলেন,টেকনাফ উপজেলার গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫)। 

বুধবার (১২ আগষ্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় টেকনাফমুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্পার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy